এই পথে নিতি, কত গতায়তি,
নূপুরের ধ্বনি শুনি।
রাধা সঙ্গে বাস, আমারে নৈরাশ,
আমি বঞ্চি একাকিনী।।
বন্ধু হে! ছাড়িয়া নাহিক দিব।
হিয়ার মাঝারে, রাখিব তোমারে,
সদাই দেখিতে পাব।।
শুন সখীগণ, করিয়া যতন,
লয়ে চল নিকেতনে।
আজকার নিশি, রাধিকা রূপসী,
বঞ্চুক নাগর বিনে।।
এতেক শুনিয়া, করেতে ধরিয়া,
লইয়া চলিল বাস।
রাধা ভয়ে হরি, কাঁপে থরথরি,
ভণে দ্বিজ চণ্ডীদাস।।
Discussion
Public comments for Ei Pothe Niti Koto Gotayoti Nupurer Dhoni Shuni are available on the discussion page.
View discussion