শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
সুখের যামিনী যায়
বিশাখা আনিতে গেল প্ৰাণনাথে
কেননা আনিল তায়।।
নিশিগত প্ৰায় ডাকে কোকিলায়
শুনে কি শুননা তায়
আসিবে বলিয়ে গেল গো চলিয়ে”
পিপাসে পরান যায়।।
আগে না জানিয়ে পাছে না জানিয়ে
পিরিতি দিয়েছি দায়
কালার পিরিতি নিল কুল জাতি
গৃহে থাকা হল দায়।।
অন্তরে প্রবেশি করেছে উদাসী
বাঁচি কিনা বাঁচি তায়
টানিলে দ্বিগুণ করে গো বেদন
ছিঁড়িলে ছিঁড়া না যায়।।
করা গো মন্ত্রণা না সহে যন্ত্রণা
জীবনসংশয় প্ৰায়
প্ৰাণনাথ বিনে জীব কি পরাণে
শ্ৰী রাধারমণে গায়।
Discussion
Public comments for Shunogo Lolite Pranonath Kotha Sukher Jamini Jay are available on the discussion page.
View discussion