Back to Library
Devotional

শ্যাম শুকপাখী সুন্দর নিরখি Shyam Shukapakhi Sundara Nirakhi

Chandidas

Read Shyam Shukapakhi Sundara Nirakhi in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

শ্যাম শুকপাখী, সুন্দর নিরখি,
রাই ধরিল নয়ান ফান্দে।
হৃদয় পিঞ্জরে, রাখিল সাদরে,
মনোহি শিকলে বান্ধি।

তারে প্রেম সুধা নিধি দিয়ে।
তারে পুষি পালি, ধরাইল বুলি,
ডাকিত রাধা বলিয়ে।

এখন হয়ে অবিশ্বাসী, কাটিয়া আকুসি,
পলায়ে এসেছে পুরে।
সন্ধান করিতে, পাইনু শুনিতে,
কুবুজা রেখেছে ধরে।

আপনার ধন, করিতে প্রার্থন,
রাই পাঠাইল মোরে।
চণ্ডীদাস দ্বিজ, তব তজবিজে,
পেতে পারে কি না পারে।

Read in Banglish
Shyam shukapakhi, sundara nirakhi, Rai dharilo nayana phande. Hridoya pinjore, rakhilo sadore, Monohi shikole bandhi. Tare prema sudha nidhi diye. Tare pushi pali, dharailo buli, Dakito Radha boliye. Ekhon hoye obishbasi, katiya akushi, Polaye esheche pure. Shondhan korite, painu shunite, Kubuja rekheche dhore. Aponar dhon, korite prarthon, Rai pathailo more. Chandidas dwija, tobo tojbij-e, Pete pare ki na pare.

Related songs

More songs you may enjoy.

Devotional

Na Bhangilo Maan Dekhi Chotura Nagara

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর

Chandidas

"না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর। বিশাখারে ডাকি কহে বচন উত্তর।। শুনহ আমার কথা বিশাখা সুন্দরী। আমারে সাজায়ে দেহ নবীন এক নারী।।"

Devotional

Napitini Kohe Shuno Lo Shoi

নাপিতিনী কহে শুন লো সই

Chandidas

"নাপিতিনী কহে শুন লো সই। অনাথী জনের বেতন কই? কহ তুমি যাই রাইয়ের কাছে। বেতন লাগিয়া বসিয়া আছে।।"

Reproachful

Bhalo Bhalo Kaliya Nagor

ভাল ভাল কালিয়া নাগর

Chandidas

"ভাল ভাল, কালিয়া নাগর, শুনালে ধরম কথা? পরের রমণী মজালে যখন, ধরম আছিল কোথা?"

Devotional

Ramani Mohana Bilasite Mana

রমণী মোহন বিলসিতে মন হইল মরমে পুনি

Chandidas

"রমণী মোহন, বিলসিতে মন, হইল মরমে পুনি। গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে, রমিতে বরজধনী।।"

Devotional

Deyashini Beshe Mohale Probeshe

দেয়াশিনী বেশে মহলে প্রবেশে

Chandidas

"দেয়াশিনী বেশে, মহলে প্রবেশে, রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন, কপালে লেপন, কুণ্ডল কাণেতে পরে।।"

Devotional

Niti Niti Ese Jay Radha Sone Kotha Koy

নিতি নিতি এসে যায় রাধা সনে কথা কয়

Chandidas

"নিতি নিতি এসে যায়, রাধা সনে কথা কয়, শুনিয়াছিলাম পরের মুখে। মনে করি কোন দিনে, দেখা হবে তার সনে, ভাল হইল দেখিলাঙ তোকে।।"

Discussion

Public comments for Shyam Shukapakhi Sundara Nirakhi are available on the discussion page.

View discussion