Back to Library
Reverent

স্নেহ-বিহ্বল, করুণা ছলছল Sneho-Bihbol, Koruna Chholchhol

Kamini Roy

Read Sneho-Bihbol, Koruna Chholchhol in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
কামিনী রায়
ধরণ
আধুনিক
Lyrics

স্নেহ-বিহ্বল, করুণা ছলছল, শিয়রে জাগে কার আঁখি রে!
মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে।

শ্রান্ত অবিরত যামিনী জাগরণে,
অবশ কৃশতনু, মলিন অনশনে;
আত্মহারা সদা, বিমুখী নিজ সুখে,
তপ্ত তনু মম, করুণা ভরা বুকে
টানিয়া লয় তুলি, যাতনা তাপ ভুলি বদন পানে চেয়ে থাকি রে!

করুণে বরষিছে মধুর সান্ত্বনা,
শান্ত করি মম গভীর যন্ত্রনা
স্নেহ অঞ্চলে মুছায়ে আঁখিজল,
ব্যথিত মস্তক চুম্বে অবিরল
চরণ ধূলি সাথে আশীষ রাখে মাথে, সুপ্ত হৃদি ওঠে জাগি রে!

আপনি মঙ্গলা, মাতৃরূপে আসি
শিয়রে দিল দেখা পুন্য স্নেহ রাশি;
বক্ষে ধরি চির পীযূষ নির্ঝর,
নিরাশ্রয় শিশু অসীম নির্ভর,
নমো নমো নমঃ জননী দেবী মম! অচলা মতি পদে মাগি রে!

Read in Banglish
Sneho-bihbol, koruna chholchhol, shiyore jage kar ankhi re! Mitilo sob khudha, sonjiboni sudha eneche oshoron lagi re. Sranto obiroto jamini jagorone, Obosh krishotonu, molin onoshone; Atmohara soda, bimukhi nijo sukhe, Topto tonu momo, koruna bhora bukhe Taniya loy tuli, jatona tap bhuli bodon pane cheye thaki re! Korune boroshiche modhur santona, Shanto kori momo gobhir jontrona Sneho onchole muchaye ankhijol, Byathito mostoko chumbe obirol Choron dhuli sathe ashis rakhe mathe, supto hridi othe jagi re! Apni mongola, matrirupe asi Shiyore dilo dekha punyo sneho rashi; Bokkhe dhori chiro piyush nirjhor, Nirashroy shishu oshim nirbhor, Nomo nomo nomoh jononi debi momo! Ochola moti pode magi re!

Related songs

More songs you may enjoy.

Devotional

Hashorer Moydane Karo Maf Milbe Na

হাসরের ময়দানে কারো মাফ মিলবেনা

Ayub Bachchu

"হাসরের ময়দানে কারো মাফ মিলবেনা।। দোজখের দরজাতে নেকীদের যেতে হবে না।।"

Devotional

Satyam Shivam Sundaram Hey Tumi

সত্য়ম শিবম সুন্দরম হে তুমি

Hemanta Mukherjee

"সত্য়ম শিবম সুন্দরম হে তুমি প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ জ্বালো। বিষের ভাণ্ড যে হাতে সেই হাতে তোমার প্রভু অমৃত ঢালো।।"

Devotional

Mangal Deep Jele

মঙ্গল দ্বীপ জ্বেলে

Lata Mangeshkar

"মঙ্গল দ্বীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছ তাদের মার্জনা করো প্রভু"

Devotional

Niranobboi

নিরানব্বই

Tahsan

"অদ্বিতীয় অপ্রত্যাশী তুমি, আদি-অনন্ত চিরস্থায়ী; প্রথম সৃজনকারী, জগৎপতি জ্যোতিঃ তুমি পরম করুণাময় প্রশংসিত প্রতিপালক"

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Discussion

Public comments for Sneho-Bihbol, Koruna Chholchhol are available on the discussion page.

View discussion