Back to Library
Devotional

মা গো, আমি মন্দমতি Ma Go Ami Mondomoti

Kazi Nazrul Islam

Ma Go Ami Mondomoti lyrics by Kazi Nazrul Islam (1943). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মা গো, আমি মন্দমতি
তবু যে সন্তান তোরই।
(হায়) পুত্র বেড়ায় কাঙালবেশে
মা যার ভুবনেশ্বরী॥

তুই যে এত বাসিস হেলা
(তবু) তোরেই ডাকি সারাবেলা;
মার খেয়ে তোর শিশুর মতো মাগো
তোকেই জড়িয়ে ধরি॥

মা হয়ে তুই কেমন করে
কোল থেকে তোর দিলি ফেলে,
(মাগো) কেন দিলি ধুলায় ফেলে?
(আমি) মন্দ এত হতাম না মা
মায়ের স্নেহ-সুধা পেলে।

(মা) তোর উপরে অভিমানে
দু-চোখ যায় যেদিক পানে
সেই দিকে তাই ধাই মা এখন
মরণ-বাঁচন ভয় না করি॥

Read in Banglish
Ma go, ami mondomoti tobu je sontan tor-i. (Hay) putro beray kangalbeshe ma jar bhoboneshwari. Tui je eto basis hela (tobu) tore-i daki sarabela; Mar kheye tor shishur moto ma go tokei joriye dhori. Ma hoye tui kemon kore kol theke tor dili phele, (mago) keno dili dhulay phele? (ami) mondo eto hotam na ma mayer sneho-sudha pele. (ma) tor upore obhimane du-chokh jay jedik pane sei dike tai dhai ma ekhon moron-bachon bhoy na kori.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Kalo Meyer Payer Tolay

কালো মেয়ের পায়ের তলায়

Kazi Nazrul Islam

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Discussion

Public comments for Ma Go Ami Mondomoti are available on the discussion page.

View discussion