সবে বলে লালন ফকির হিন্দু কি যবন।
লালন বলে আমি আমার না জানি সন্ধানী
একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারও ছোঁয়া
বিভিন্ন জল কে কোথায় পান
বেদ-পুরাণে করেছে জারি
যবনের সাঁই, হিন্দুর হরি
লালন বলে বুঝতে নারি
দুই রূপ সৃষ্টি করলেন কি তার প্রমাণ।
বিবিদের নাই মুসলমানী
পৈতা যার নাই সেও তো বামনী
বোঝ রে ভাই দিবসজ্ঞানী
লালন তেমনি খাতনার জাত একখানা৷।
Discussion
Public comments for Sobe Bole Lalon Phokir Hindu Ki Jobon are available on the discussion page.
View discussion