Back to Library
Philosophical

সকলি কপালে করে Sakoli Kopale Kore

Lalon Shah

Sakoli Kopale Kore lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

সকলি কপালে করে।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে-গোবরে।

যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে
কপাল বেমতি হৈলে।
দূর্বাবনে বাঘে মারে।

কেউ রাজা কেউ ভিখারী
কপালের ফের সবারি
মনের ফেরে বুঝতে নারে
খেটে মরে অন্ধকারে।

যার যেমন যেমন করুণা
তেমনি ফল পেয়েছে সে না
লালন বলে, ভাবলে হয় না
বিধির কলম আর কি ফেরে।।

Read in Banglish
Sakoli kopale kore. Kopaler nam Gopalchandra Kopaler nam gue-gobore. Jodi thake ei kopale Rotno ene dey Gopale Kopal bemoti hoile. Durbabone baghe mare. Keu raja keu bhikhari Kopaler fer sobari Moner fere bujhte nare Khete more ondhokare. Jar jemon jemon koruna Temni fol peyeche se na Lalon bole, bhable hoy na Bidhir kolom aar ki fere..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Tumi Kar Keba Tomar Ei Songsare

তুমি কার কেবা তোমার এই সংসারে

Lalon Shah

"তুমি কার কেবা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজে কেন এমন করো রো এত পীরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়"

Philosophical

Se Koron Siddhi Kora Samannye Ki Hoy

সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়

Lalon Shah

"সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়। গরল হৈতে সুধা নিতে অন্তে সে প্রাণ যায়।"

Philosophical

Sobe Bole Lalon Phokir Hindu Ki Jobon

সবে বলে লালন ফকির হিন্দু কি যবন

Lalon Shah

"সবে বলে লালন ফকির হিন্দু কি যবন। লালন বলে আমি আমার না জানি সন্ধানী একই ঘাটে আসা যাওয়া একই পাটনী দিচ্ছে খেওয়া"

Devotional

Radhar Tulona Piriti Samanyo

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে

Lalon Shah

"রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে, মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে। কোন প্রেমে সে ব্ৰজপুরী বিভোরা কিশোর-কিশোরী"

Philosophical

Name Rosik Nam Dhoriye

নামে রসিক নাম ধরিয়ে

Lalon Shah

"নামে রসিক নাম ধরিয়ে মন, বেড়াও জগৎ মাতিয়ে। ভাব জান না ভাবের ডোঙা ভাঙ্গিলে মাটি গুতিয়ে।।"

Philosophical

Phule Hoy Pholer Porichoy

ফুলে হয় ফলের পরিচয়

Lalon Shah

"ফুলে হয় ফলের পরিচয়। ও তাই সাঁই রূপেতে জানা যায়। মাকাল ফলে কাকে পাগল হয়। শিমূল ফলের আশা করে গো সালিক রয়।"

Discussion

Public comments for Sakoli Kopale Kore are available on the discussion page.

View discussion