সই আমি বসে রৈলাম করা আশায়
কালার সনে পিরিত করি ঠেকালাম বিষম দায়।।
ছাই দিয়েছি কুলেরে মানিক গৃহে থাকা দায়
কথা দিয়েও কুঞ্জে আমার আয় না। শ্যামরায়।।
আসিব আসিব আসব বইলা নিশি গাইয়া যায়
সুখের নিশি গত হইল বন্ধু রইল কোথায়।।
কুহু কুহু কুহু রবে ডাকে কোকিলায়
কী দোষে প্ৰাণ বন্ধুর দয়া হইল না আমায়।
ভাইবে রাধারমণ বলে ব্ৰজে আমি যাইতাম চলে
দেহমান সপিয়া দিতাম কালার রাঙ্গা পায়।।
Discussion
Public comments for Soi Ami Bose Roilam Kara Ashay are available on the discussion page.
View discussion