সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে।
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে॥
সই চপল পুরুষ সে, তাই কুরুশ-কাঁটায়
রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়,
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে॥
বাঁধিতে সে বাঁধন-হারা বনের হরিণ,
জড়ায়ে দে জরিন ফিতা মোহন ছাঁদে॥
প্রথম প্রণয়-রাগের মতো আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনই ঢঙে,
পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে॥
Discussion
Public comments for Soi Bhalo Kore Binod Beni Badhiya De are available on the discussion page.
View discussion