সখী বল গো উপায়।
এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়।
বাঁশি কি অমিয়া নিধি সৃজিল কি বিধাতায়
মন প্ৰাণ হরিয়া নিল কুল রাখা হইল দায়।
ঘরের বাহির হইতে নারি থাকি গুরু গঞ্জনায়
বাঁশির জ্বালা সইতে নারি প্রাণ কণ্ঠাগত প্রায়।
কেন গো সে কালাচান্দে নাম ধরে বাঁশি বায়
শ্রীরাধারমণে ভণে তার তো সরম ভরম নাই।
Discussion
Public comments for Sokhi Bolo Go Upay are available on the discussion page.
View discussion