শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া
অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া
যখন যাই যমুনার জলে গো শ্যামরূপ হেরিবার ছলে
ও কাল ননদিনী গো থাকে গো ছাপাইয়া
আমরা তো অবলা নারী আমরা কান্দিয়া পোষাই রাজনী
ও প্ৰাণ চমকিয়া ওঠে গো প্ৰাণবন্ধের লাগিয়া
ভাইবে রাধারমণ গো বলে আমার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার জনম গেল গো কান্দিয়া কান্দিয়া
Discussion
Public comments for Shyamrup Heriya Amar Pran Kandego are available on the discussion page.
View discussion