স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে Swaponlokera Bideshinike

স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে
কোন্‌ ভুলে যাওয়া বসন্ত থেকে॥

যা-কিছু সব গেছ ফেলে
খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥

বুঝি মনে তোমার আছে আশা
কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।

দেখতে এলে করুণ বীণা— বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা— যায় কি সে ডেকে॥

বাংলিশ/Banglish

Swaponlokera bideshinike jeno ele ke kon bhule jaoa bashonto theke. Ja-kichu sob gecho phele khunjte ele hridoye, poth chinecho chena phuler chinno dekhe. Bujhi mone tomar ache asha kar hridoy-byathay milbe basha. Dekhte ele korun bina-- baje kina hridoye, targuli tar kanpe kina-- jay ki se deke.

Discussion

Public comments for Swaponlokera Bideshinike are available on the discussion page.

View discussion