কি সুন্দরি
আলতা নুড়ির গাছের কুড়ি
বউ পুতুলের বিয়া,
এখন কেন কাঁদিস লো সই
গামছা মুড়ি দিয়া।
আলুর পাতায় সালু রে
ভেলনা পাতা দই,
সবার জামাই আইলো ঘরে
আমার জামাই কই।
ভালবেসে সখি ভাসালি পিরিতে
গোলেমালে পাখনা মেলেছি,
বসে গেছি সোজা বিয়ের পিড়িতে,
তোকে নিয়ে সেলফি তুলেছি।
আমি ক্যাবলা ছেলে
তোকে সঙ্গে পেলে,
ভাজা মাছ উলটে খাবো রে।
ওহ লাভলি
তোকে নিয়ে বিলেত যাবো রে
ও যাবো রে
তোকে নিয়ে বিলেত যাবো রে।
আলতা নুড়ি গাছের কুড়ি
বউ পুতুলের বিয়া।
এখন কেন কাঁদিস লো সই
গামছা মুড়ি দিয়া,
আলুর পাতায় সালু রে
ভেলনা পাতা দই
সবার জামাই আইলো ঘরে
আমার জামাই কই।
হেলে দুলে এলো চুলে
সব মিলে চলো রে,
আতা গাছে তোতা পাখি
করেছে ফলো রে।
পিরিতের সিজনে
রিল বানাবো দুজনে,
আমার সাথে না এক রাতে
মাঝে মাঝে ভিজে নে।
আমি তোর কানু রে
তুই আমার জানু রে,
ক্রাশ খেয়েছি ছিট কে গেছি
কলি যুগের সারা বানু রে।
তোকে নিয়ে বিলেত যাবো রে
ও যাবো রে
তোকে নিয়ে বিলেত যাবো রে
ওহ লাভলি
তোকে নিয়ে বিলেত যাবো রে
ও যাবো রে
তোকে নিয়ে বিলেত যাবো রে
Discussion
Public comments for Toke Niye Bilet Jabo Re are available on the discussion page.
View discussion