তোমার মনে কী বাসনা রে অবলারে কান্দাইয়া
তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া।।
চাও না কেনে নয়ন তুলি কার প্ৰেমে রৈলে তুমি
আমি দুঃখের কথা বলি গো খুলিয়া।।
প্ৰথমে পিরিতির কালে কত আশা ছিল মনে
কী লেইখাছে দারুণ বিধি আমার লাগিয়া।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
মনের ব্যথায় জ্বলি গো মরিয়া।।
Discussion
Public comments for Tomar Mone Ki Bashona Re Obolare Kandaiya are available on the discussion page.
View discussion