মা বলে
আমি নাকি বাদুলে
জন্মেছিলাম এক আষাঢ়ের রাতে
একেবারে ঘোর বর্ষাতে
বাড়ির লোকেরা খুব হয়ে ছিল খুশি
ওরা জানতো না, ওরা জানতো না
মেয়ে হয়ে জন্মালে
জন্মেই দোষী
বেশ
আমি দোষী তবে
শাস্তি তো পেতে হবে
কে দেবে শাস্তি?
তাকে ডাকো দেখি
আরে জল্লাদ প্রস্তুত
ঘরেই আছে
একি! একি!
হ্যাঁ
সে ছিল পরিবার
বাবার বয়সী
আমি নেহাতই শিশু
মেয়ে হয়ে দোষী
দিনখানা মনে আছে
ছিল বিজয়ার
প্রণাম করতে গেছি শিক্ষা আমার
এগিয়েছি আমি যেই চরণটি ছুঁতে
সে লোক রাখলো হাত
আমার বুকেতে
হ্যাঁ, শিশুর বুকেতে
সেই দিন, সেই বেলা
লজ্জা ঘৃণাতে
ভয় পেলো আস্কারা
এলো মজ্জাতে
আমি লুকোলাম, আমি লুকোলাম
আমি মেয়ে পাপী
ট্রেন থেকে নামতেই
বুকে ব্যাগ চাপি
যদি কোনো কাকু এসে
কনুইটা বুকে ঘষে
দুমদাম হুটহাট
পার পেয়ে যায়?
কি জবাব দেবো আমি
বলো অন্তর্যামী
ওহ শিট
এসব তো মেনে নিতে হয়
ট্রেন আমার সব জানে
ছোট বড় বেলা
ট্রেনেই তো এক কাকু
করেছিল খেলা
ক্লাস সেভেনের আমি
ফ্রক পরি শুধু
ওদিকে কাকুর মনে
পাছা আর দুদু
স্টেশনে নামার আগে
লোহা দরজায়
ধরলো একটা লোক
সজোরে আমায়
বছর বারোর আমি
সেদিনের মেয়ে
তাকে আজও অভিশাপ দিই
সুবিচার চেয়ে
তারপর একদিন
অষ্টম শ্রেণী
বাস কন্ডাক্টর
খুঁজে নিলো যোনি
আমার বাড়িতে আজও বলিনি এসব
কতবার আমি হারিয়েছি শৈশব
আমার মতন কত
মেয়ে চারিপাশে
তাদেরকে টোন মেরে
কত লোক হাসে
বুকটা আসল না কি?
সে হদis নিতে
কৌতুকি হাত গেছে
রেইনবো বুকেতে
মেয়েদের বুক?
সে তো খেলনারই মতো
ততটাই বেশি মজা
যত বেশি ক্ষত
আমার সঙ্গে যত বান্ধবী আছে
তারা প্রত্যেকে টার্গেট হয়ে বাঁচে
আমার বোনটা তবু
পড়াশুনো করেছিল
ডাক্তার হয়েছিল
সাফল্য ছুঁয়েছিল
মুখটাও খুলেছিল
তারপর… তারপর…
তোমার স্বর আমার স্বর
জবাব চাইছে আর.জি.কর
তোমার স্বর আমার স্বর
জবাব চাইছে আর.জি.কর
তোমার স্বর আমার স্বর
জবাব চাইছে আর.জি.কর
তোমার স্বর আমার স্বর
জবাব চাইছে
Discussion
Public comments for Tomar Shor Amar Shor are available on the discussion page.
View discussion