Back to Library
Devotional

তোমারই প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান Tomari Prokash Mohan

Kazi Nazrul Islam

Tomari Prokash Mohan lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

তোমারই প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান।
তোমারই জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান॥

নিভিল কোটি তপন চাঁদ খুঁজিয়া তোমারে প্রভু,
কত দাউদ ইশা মুসা করিল তব গুণগান॥

তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত ভাবে পূজে তোমায় ফেরেশতা হুরপরি ইনসান॥

নিরাকার তুমি নিরঞ্জন ব্যাপিয়া আছ ত্রিভুবন,
পাতিয়া মনের সিংহাসন ধরিতে চাহে তবু প্রাণ॥

Read in Banglish
Tomari prokash mohan e nikhil duniya jahan. Tomari jyotite raoshan nishidin jomin o ashman. Nibhilo koti topon chand khujiya tomare probhu, Koto Daud Isha Musa korilo tobo gunogan. Tomare koto name hay dakiche bishwo shishur pray, Koto bhabe puje tomay fereshta hurpori insan. Nirakar tumi nironjon byapiya acho tribhubon, Patiya moner singhashon dhorite chahe tobu pran.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Saiyade Makki Madani Amar Nabi Mohammad

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Kazi Nazrul Islam

"সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ। করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ॥"

Devotional

Shono Shono Ya Ilahi Amar Munajat

শোনো শোন য়্যা ইলাহি আমার মুনাজাত

Kazi Nazrul Islam

"শোনো শোন য়্যা ইলাহি আমার মুনাজাত। তোমারি নাম জপে যেন আমার হৃদয় দিবস-রাত।।"

Devotional

Surah Alaq

সুরা আলক

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা-সাগর যিনি দয়ার পাথার। পাঠ করো প্রভুর নামে, স্রষ্টা যে জন, করিছেন যিনি ঘন সে শোণিতে মানবে সৃজন।"

Discussion

Public comments for Tomari Prokash Mohan are available on the discussion page.

View discussion