তোমরা আর আমায় কালার কথা বলো না।
ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না।
পরলাম কলঙ্কের হার
তবু তো ও কালার
মন পেলাম না।
যেমন রূপ কালো।
তেমনি উহার মন কালো
প্রেমের কি এই শিক্ষে
বেড়ায় ব্যঞ্জন চেখে
লজ্জা গণে না।
ঘৃণায় মরে যাই, এমন প্রেম আর করবো না।।
যেমন চন্দ্রাবলী।
তেমনি রাখাল অলি
থাক সে দুই জনা।
লালন কয়, রাধার বোল সরে না৷।
Discussion
Public comments for Tomra Ar Amay Kalar Kotha Bolo Na are available on the discussion page.
View discussion