Back to Library
Whimsical

তোমরা যা বলো তাই বলো Tomra Ja Bolo Tai Bolo

Rabindranath Tagore

Tomra Ja Bolo Tai Bolo lyrics by Rabindranath Tagore (1921). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥

এই পাগল হাওয়া কী গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥

সে গান আমার লাগল যে গো লাগল মনে,
আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে।

ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া
এমন ক’রে লাগে আজি আমার নয়নে॥

Read in Banglish
Tomra ja bolo tai bolo, amar lage na mone. Amar jay bela, boye jay bela kemon bina karane. Ei pagol hawa ki gaan-gawa Chhoriye diye gelo aji sunil gogone. Se gaan amar laglo je go laglo mone, Ami kiser modhu khunje berai bhromorgunjone. Oi akash-chhawa kahar chawa Emon kore lage aji amar noyone.

Related songs

More songs you may enjoy.

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Philosophical

Ogo Nadi Apan Bege Pagal Para

ওগো নদী আপন বেগে পাগল-পারা

Rabindranath Tagore

"ওগো নদী আপন বেগে পাগল-পারা আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধভরে, তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল-পারা।।"

Philosophical

Matir Buker Majhe Bondi Je Jol

মাটির বুকের মাঝে বন্দী যে জল

Rabindranath Tagore

"মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে॥ কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে"

Serene

Matir Prodeepkhani Ache Matir Ghorer Kole

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে

Rabindranath Tagore

"মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে॥ সেই আলোটি নিমেষহত প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো, সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Discussion

Public comments for Tomra Ja Bolo Tai Bolo are available on the discussion page.

View discussion