তোর লাগি মোর প্রাণ কান্দে রে বিদেশী বন্ধু
তোর লাগি মোর প্রাণ কান্দে রে।।
আশা দিয়া তুইলা গাছে নীচে বসি রং চাইলে
আমারে কান্দাইলায় বন্ধু তোমার কান্দন পিছে।
কাচা চুলা ভিজা লাকরি বন্ধু বিষম বাদী
চুলার তবে জ্বাল হাটগাঁইয়া ধুমার ছলে কান্দি।
আজব নদীর বিজয়পুরে নৌকা মোর বান্দা
বিনা হাওয়ায় নাও ডুবিল আমার কপাল মান্দা
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিয়া রইলাম মায়াজালে
তোমার কঠিন হৃদয় নাই মমতা বলবে সয়ালে।
Discussion
Public comments for Tor Lagi Mor Pran Kande Re Bideshi Bondhu are available on the discussion page.
View discussion