তোর রূপে সই গাহন করি জুড়িয়ে গেল গা।
তোর গাঁয়েরই নদীর ঘাটে বাঁধলাম এ মোর না॥
তোর চরণের আলতা লেগে
পরান আমার উঠল রেঙে,
তোর বাউরি-কেশের বিনুনিতে জড়িয়ে গেল পা॥
তোর বাঁকা ভুরু বাঁকা আঁখি বাঁকা চলন, সই,
দেখে পটে-আঁকা-ছবির মতন দাঁড়িয়ে পথে রই।
উড়ে এলি দেশান্তরী
তুই কি ডানাকাটা পরি?
তুই শুকতারাই সতিনি সই, সন্ধ্যাতারার জা॥
Discussion
Public comments for Tor Rupe Shoi Gahon Kori are available on the discussion page.
View discussion