তোরা দেখ যমুনার কূলে Tora Dekh Jomunar Kule

তোরা দেখ যমুনার কূলে
সাঁই নিরঞ্জন আছে গোপনে মিশিয়া তার রাঙা জলে ॥

সেই নদীর উজান বাঁকে দুইটি ধারা মিশিয়াছে
মধ্যখানে একটি গাছ, তিনটি কোমল ঝুলে
নিত্য আসে মন মধুকর ডাল ছাড়া সেই ফুলে
চাইব যুগে এক ডিম পেড়েছে, কাঁচা কুসুম মধ্যখানে ॥

লাগে না ভাই তন্ত্র-মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্ৰ
হলে পরে শুদ্ধ শান্ত মাসের মাসেই মিলে ।
পূর্ণ-চন্দ্রের খাসা পানি, অমাবস্যা কালে
খাইলে নারে ও পাগল মন, ভেবে বাউল রশিদ বলে ॥

বাংলিশ/Banglish

Tora dekh jomunar kule Sai niroñjon ache gopone mishiya tar ranga jole. Sei nodir ujan banke duiti dhara mishiyache Modhyokhane ekti gach, tinti komol jhule Nityo ase mon modhukor dal chara sei phule Chaibo juge ek dim pereche, kancha kusum modhyokhane. Lage na bhai tontro-montro, ason kingba kono jontro Hole pore shuddho shanto masher mashei mile. Purno-chondrer khasa pani, omoboshya kale Khaile nare o pagol mon, bhebe baul roshid bole.

Discussion

Public comments for Tora Dekh Jomunar Kule are available on the discussion page.

View discussion