তোরা শুনগো ললিতা সই গহন কাননে
বাঁশি বাজে কই–
এগো অসময়ে বাজায় বাঁশি হয় গো আমি
এত জ্বালা কত সই।
শুইনে মুরারীর ধ্বনি আমার উড়িয়া যায় প্রাণী
নিরলে বসিয়া বঙ্গে বাজায় বাঁশি কই
এগো বাঁশির স্বরে রাইরে নারি হয় গো
আমি কেমনে স্বগৃহে রই।।
ত্বরা লও গো ঘাঘুরি আমার সহে না দেরী
জলের ঘাটে একাকিনী ডুবিয়ে মরি।
এগো বাঁশির স্বরে প্রাণ বাঁচে না হয় গো
আমার মন করে উচাটন।
ভাবিয়া রমণ বলে শুন গো সকলে
জলে গেলে প্ৰেমডোরে বানব গো তরারে।
Discussion
Public comments for Tora Shungo Lolita Shoi are available on the discussion page.
View discussion