তৃতীয় শ্রেণীর জীবন Tritio Srenir Jibon

খুঁজেছিলে যা শুরু থেকেই
মৃত ইচ্ছের ঘ্রাণ অথবা ঘুম ভেঙে
ও সব নয় তোমার
তুমি ভুলে যাওয়া ভুল, অপ্রিয় প্রণয়ে

যে ছবি আঁকা থাকে পুরনো মগজে
তাতে ছিলো না বিষ্ময়
বিষাক্ত কবিতায় কতো কাক-ডাকা ভোর

তোমার যত বিক্ষত, আহত স্বপ্নের মতো
বিষণ্ণ দাঁড়িয়ে তুমি

দু’হাত বাড়িয়ে তুমি ছুঁয়ে দিতে চাও
ওই আকাশটাকে প্রতি দিনই
তোমার সীমানার বাইরে দাঁড়িয়ে
দেখ মুচকি হাসে কোন ঈশ্বর

যে ছবি আঁকা থাকে পুরনো মগজে
তাতে ছিলো না বিষ্ময়
বিষাক্ত কবিতায় কতো কাক ডাকা ভোর

শুরু থেকে শেষ এভাবেই অবিরত
জন্ম আর মৃত্যুর মাঝে বন্দী হয়ে
আমরা ভেঙ্গে যাচ্ছি, আমরা ক্ষয়ে যাচ্ছি
এই তৃতীয় শ্রেণীর জীবনে

তোমার যতো বিক্ষত আহত স্বপ্নের মতো
বিষণ্ণ দাঁড়িয়ে তুমি

বাংলিশ/Banglish

Khujechile ja shuru thekei Mrito iccher ghran athoba ghum bhenge O sob noy tomar Tumi bhule jawa bhul, opriyo pronoye Je chhobi aka thake purono mogoje Tate chilo na bishmoy Bishakto kobitay koto kak-daka bhor Tomar joto bikhoto, ahoto shopner moto Bishonno dariye tumi Du’hat bariye tumi chuye dite chao Oi akashtake proti dini Tomar shimanar baire dariye Dekh muchki hashe kono ishwor Je chhobi aka thake purono mogoje Tate chilo na bishmoy Bishakto kobitay koto kak daka bhor Shuru theke shesh ebhabei obiroto Jonmo ar mritur majhe bondi hoye Amra bhenge jachhi, amra khoye jachhi Ei tritio srenir jibone Tomar joto bikhoto ahoto shopner moto Bishonno dariye tumi

Discussion

Public comments for Tritio Srenir Jibon are available on the discussion page.

View discussion