Back to Library
Devotional

তুই কালি মেখে জ্যোতি ঢেকে Tui Kali Mekhe Jyoti Dheke

Kazi Nazrul Islam

Tui Kali Mekhe Jyoti Dheke lyrics by Kazi Nazrul Islam (1943). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুই কালি মেখে জ্যোতি ঢেকে
পারবি না মা ফাঁকি দিতে।
অসীম আঁধার হয় যে উজল
মা তোর ঈষৎ চাহনিতে॥

মায়ের কালি-মাখা কোলে
শিশু কি মা যেতে ভোলে?
আমি দেখেছি যে,
বিপুল স্নেহের সাগর দোলে তোর আঁখিতে॥

কেন আমায় দেখাস মা ভয়
খড়্গ নিয়ে, মুণ্ড নিয়ে?
আমি কি মার সেই সন্তান
ভুলাবি মা ভয় দেখিয়ে?

তোর সংসার-কাজে শ্যামা
বাধা আমি হব না মা,
মায়ার বাঁধন খুলে দে মা
ব্রহ্মময়ী রূপ দেখিয়ে॥

Read in Banglish
Tui kali mekhe jyoti dheke Parbi na ma phaki dite. Oshim adhar hoy je ujol Ma tor ishot chahonite. Mayer kali-makha kole Shishu ki ma jete bhole? Ami dekhechi je, Bipul sneher sagor dole tor akhite. Keno amay dekhas ma bhoy Khodgo niye, mundo niye? Ami ki mar sei shontan Bhulabi ma bhoy dekhiye? Tor songshar-kaje shyama Badha ami hobo na ma, Mayar badhon khule de ma Brohmomoyi rup dekhiye.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ma Go Toroi Payer Nupur Baje

মা গো তোরই পায়ের নূপুর বাজে

Kazi Nazrul Islam

"মা গো তোরই পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥ জীবের ভাষায় পাখির মধুর গানে সাগর-রোলে নদীর কলতানে"

Devotional

Mor Aghat Joto Hanbi Shyama

মোর আঘাত যত হানবি শ্যামা

Kazi Nazrul Islam

"মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥"

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Mayer Cheyeo Shantimoyi

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে

Kazi Nazrul Islam

"মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shankari Shailendra Sute

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

Kazi Nazrul Islam

"শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি ||"

Discussion

Public comments for Tui Kali Mekhe Jyoti Dheke are available on the discussion page.

View discussion