তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে Tumi Je Cheye Achho Akash Bhore

তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে,
নিশিদিন অনিমেষে দেখছ মোরে ॥
আমি চোখ এই আলোকে মেলব যবে
তোমার ওই চেয়ে-দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারি তরে ॥

ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি।
সে দিনে ধন্য হবে তারার মালা
তোমার ওই লোকে লোকে প্রদীপ জ্বালা
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে ॥

বাংলিশ/Banglish

Tumi je cheye achho akash bhore, Nishidin onimeshe dekhchho more. Ami chokh ei aloke melbo jobe Tomar oi cheye-dekha shofol hobe, E akash din guniche tari tore. Phaguner kushum-phota hobe phaki Amar ei ekti kuri roile baki. Se dine dhonyo hobe tarar mala Tomar oi loke loke prodip jwala Amar ei adhartuku ghuchle pore.

Discussion

Public comments for Tumi Je Cheye Achho Akash Bhore are available on the discussion page.

View discussion