Back to Library
Romantic

তুমি না হয় রহিতে কাছে Tumi Na Hoy Rohite Kache

Sandhya Mukherjee

Tumi Na Hoy Rohite Kache lyrics by Sandhya Mukherjee (1957). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুমি না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধু-ক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে ।।

সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা
মোর এলো চুল লয়ে বাতাস করিত খেলা।
ব্যাকুল কত না বকুলের কুড়ি
রয়ে রয়ে যেত ঝরে ।।
ওগো নাহয় রহিতে কাছে ।

কিছু দিয়ে নিয়ে ওগো মোর মনোময়
সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয় ।
ভাবের লীলায় নাহয় ভরিত আঁখি
আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি ।
নাহয় শোনাতে মরমের কথা
মোর দুটি হাত ধরে ।।
ওগো নাহয় রহিতে কাছে ।

Read in Banglish
Tumi na hoy rohite kache Kichukhon aro nahoy rohite kache Aro kichu kotha nahoy bolite more Ei modhu-khon modhumoy hoye nahoy uthito bhore. Sure surobhite nahoy bhorito bela Mor elo chul loye batash korito khela. Byakul koto na bokuler kuri Roye roye jeto jhore. Ogo nahoy rohite kache. Kichu diye niye ogo mor monomoy Sundortoro hoto naki bolo Ektu choyar porichoy. Bhaaber lilay nahoy bhorito ankhi Amare nahoy aro kache nite daki. Nahoy shonate moromer kotha Mor duti haat dhore. Ogo nahoy rohite kache.

Related songs

More songs you may enjoy.

Romantic

Matite Chandramallika Akashe Chandrakala

মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা

Sandhya Mukherjee

"মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা, পৃথিবী যখন ঘুমায় তাদের শুরু হয় কথা বলা।"

Romantic

Sorome Jorano Ankhi

সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি

Sandhya Mukherjee

"সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি, বল কিছু আমি শুনি— আবেশে হৃদয় পাবার মোহে"

Romantic

Jodi Bhul Kore Bhul Madhur Holo

যদি ভুল করে ভুল মধুর হল

Sandhya Mukherjee

"যদি ভুল করে ভুল মধুর হল মন কেন মানে না, কেন একটু ছোঁয়া দোলায় আমায় কেউ তো জানে না।"

Romantic

Modhu Swapne Gora Ek Notun Deshe

মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে

Sandhya Mukherjee

"মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে যদি যাই হারিয়ে, বলো কিসের মানা । আমরা সেথায় ফাগুন দিনের পথিক পাখী হয়ে মেলব ডানা ।।"

Romantic

Pakhir Kujan Shune Aar Raater Tara Ene

পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে

Sandhya Mukherjee

"পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে আবেশে মন ভরে থাক না, সোনালী এ দিন যায় রূপালী এ রাত যায় তারা স্বপ্নে ফুরিয়ে যাক—যাক না।"

Romantic

Phaguner Daak Elo Je

ফাগুনের ডাক এলো যে

Sandhya Mukherjee

"ফাগুনের ডাক এলো যে তারই সাড়া পাই আমি তারই সাড়া পাই ।। রঙের মাধুরী নিয়ে ফুলেরা সেজেছে"

Discussion

Public comments for Tumi Na Hoy Rohite Kache are available on the discussion page.

View discussion