Back to Library
Devotional

উঠিতে কিশোরী বসিতে কিশোরী Uthite Kishori Bosite Kishori

Chandidas

Uthite Kishori Bosite Kishori lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

উঠিতে কিশোরী, বসিতে কিশোরী,
কিশোরী নয়ান তারা।
কিশোরী ভজন, কিশোরী পূজন,
কিশোরী গলার হারা।।

রাধে! ভিন না ভাবিহ তুমি।
সব তেয়াগিয়া, ও রাঙ্গা চরণে,
শরণ লইনু আমি।।

শয়নে স্বপনে, ঘুমে জাগরণে,
কভু না পাসরি তোমা।
তুয়া পদাশ্রিত, করিয়ে মিনতি,
সকলি করিবা ক্ষমা।।

গলায় বসন, আর নিবেদন,
বলি যে তুঁহারি ঠাঁই।
চণ্ডীদাসে ভণে, ও রাঙ্গা চরণে,
দয়া না ছাড়িও রাই।।

Read in Banglish
Uthite kishori, bosite kishori, Kishori noyan tara. Kishori bhojon, kishori pujon, Kishori golar hara.. Radhe! bhin na bhabiho tumi. Sob teyagiya, o ranga chorone, Shoron loinu ami.. Shoyone shopone, ghume jagorone, Kobhu na pashori toma. Tuya podashrito, koriye minoti, Shokoli koriba khoma.. Golay boshon, ar nibedon, Boli je tunhari thãi. Chondidashe bhone, o ranga chorone, Doya na chhariyo rai..

Related songs

More songs you may enjoy.

Devotional

Bondhu Ki Ar Bolibo Ami

বঁধু কি আর বলিব আমি

Chandidas

"বঁধু কি আর বলিব আমি। মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হৈও তুমি।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Devotional

Joto Nibariye Tay Nibar Na Jay Re

যত নিবারিয়ে তায় নিবার না যায় রে

Chandidas

"যত নিবারিয়ে তায় নিবার না যায় রে। আন পথে যাই সে কানু পথে ধায় রে।। এ ছার রসনা মোর হইল কি বাম রে। যার নাম নাহি লই লয় তার নাম রে।।"

Devotional

Bodhu He Noyone Lukaye Thobo

বঁধু হে নয়নে লুকায়ে থোব

Chandidas

"বঁধু হে নয়নে লুকায়ে থোব। প্রেম চিন্তামণি, রসেতে গাঁথিয়া, হৃদয়ে তুলিয়া লব।"

Devotional

Bondhu Jodi Gelo Bone Shuno Ogo Shokhi

বন্ধু যদি গেল বনে শুন ওগো সখি

Chandidas

"বন্ধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেন্ধে যাব চল যেথা কমল-আঁখি।।"

Discussion

Public comments for Uthite Kishori Bosite Kishori are available on the discussion page.

View discussion