বন্ধু যদি গেল বনে শুন ওগো সখি।
চূড়া বেন্ধে যাব চল যেথা কমল-আঁখি।।
বিপিনে ভেটিব যেয়া শ্যাম জলধরে।
রাখালের বেশে যাব হরিষ অন্তরে।।
চূড়াটি বান্ধহ শিরে যত সখাগণ।
পাত ধরা পর সবে আনন্দিত মন।।
চণ্ডীদাস বলে শুন রাধা বিনোদিনি।
নয়ানে দেখিব সেই শ্যাম গুণমণি।।
Discussion
Public comments for Bondhu Jodi Gelo Bone Shuno Ogo Shokhi are available on the discussion page.
View discussion