46 songs filed under tag · Page 2
নাট্যগীতি
Phonir Phonay Jwole Moni
ফণীর ফণায় জ্বলে মণি
Kazi Nazrul Islam
"ফণীর ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয় মণি নিতে ডরে না কে ফণীর বিষ-জ্বালায়॥"
Chiretan Hartan Iskabon
চিঁড়েতন হর্তন ইস্কাবন
Rabindranath Tagore
"চিঁড়েতন হর্তন ইস্কাবন অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে"
Chiro-Purano Chand
চির-পুরানো চাঁদ
Rabindranath Tagore
"চির-পুরানো চাঁদ, চিরদিবস এমনি থেকো আমার এই সাধ।।"
Joy Joy Joy He Joy Jyotirmoy
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়
Rabindranath Tagore
"জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়– মোহকলুষঘন কর’ ক্ষয়, কর’ ক্ষয়।। অগ্নিপরশ তব কর’ কর’ দান, কর’ নির্মল মম তনুমন প্রাণ–"
Jwal Jwal Chita Digun Digun
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
Rabindranath Tagore
"জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ— পরান সঁপিবে বিধবা বালা । জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা ।।"
Thakte Ar To Parli Ne Ma
থাকতে আর তো পারলি নে মা, পারলি কই
Rabindranath Tagore
"থাকতে আর তো পারলি নে মা, পারলি কই । কোলের সন্তানেরে ছাড়লি কই।।"
Tumi Acho Kon Para
তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া
Rabindranath Tagore
"তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।।"
Ebar Cholinu Tobe
এবার চলিনু তবে
Rabindranath Tagore
"এবার চলিনু তবে ।। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছলছল, জাগিয়া উঠেছে কলকোলাহল"
Kaj Bholabar Ke Go Tora
কাজ ভোলাবার কে গো তোরা
Rabindranath Tagore
"কাজ ভোলাবার কে গো তোরা ! রঙিন সাজে কে যে পাঠায় কোন্ সে ভুবন-মনো-চোরা !"
Kar Hate Je Dhora Debo, Pran
কার হাতে যে ধরা দেব, প্রাণ
Rabindranath Tagore
"কার হাতে যে ধরা দেব, প্রাণ, তাই ভাবতে বেলা অবসান ।।"
Ke Dilo Khompate Dhutura Phul Lo
কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো
Kazi Nazrul Islam
"কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো। খোঁপা খুলে কেশ হ'ল বাউল লো॥ পথে কে বাজালো মোহন বাঁশি ঘরে ফিরে যেতে হ'ল ভুল লো।"
Ke Jetechis Ay Re Hetha
কে যেতেছিস আয় রে হেথা
Rabindranath Tagore
"কে যেতেছিস, আয় রে হেথা– হৃদয়খানি যা-না দিয়ে। বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব, হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়া॥"
Ke Tumi Go Khuliyacho Swarger Duar
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
Rabindranath Tagore
"কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল— গেল বুক— যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।"
Keno Re Chas Phire Phire
কেন রে চাস ফিরে ফিরে
Rabindranath Tagore
"কেন রে চাস ফিরে ফিরে, চলে আয় রে চলে আয়। এরা প্রাণের কথা বোঝে না যে, হৃদয়কুসুম দলে যায়। হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ,"
Ki Jani Ki Bhebhecho Mone
কী জানি কী ভেবেছ মনে
Rabindranath Tagore
"কী জানি কী ভেবেছ মনে খুলে বলো ললনে । কী কথা হায় ভেসে যায় ওই ছলোছলো দুটি নয়নে।"
Kichui To Holo Na
কিছুই তো হল না
Rabindranath Tagore
"কিছুই তো হল না । সেই সব— সেই সব— সেই হাহাকাররব, সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।।"
Ogo Doyamoyi Chor
ওগো দয়াময়ী চোর
Rabindranath Tagore
"ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর ! বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর ।"
Oi Janalar Kache Bose Ache Korotole Rakhi Matha
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
Rabindranath Tagore
"ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।।"
Or Maner E Bandh Tutbe Na
ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না
Rabindranath Tagore
"ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না। ওর মনের বেদন থাকবে মনে, প্রাণের কথা ফুটবে না?"
Aaj Asbe Shyam Gokule Phire
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে
Rabindranath Tagore
"আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। আবার বাজবে বাঁশি যমুনাতীরে আমরা কী করব। কী বেশ ধরব। কী মালা পড়ব। বাঁচব কি মরব সুখে।"
Ar Ki Ami Chharbo Tore
আর কি আমি ছাড়ব তোরে
Rabindranath Tagore
"আর কি আমি ছাড়ব তোরে । মন দিয়ে মন নাই বা পেলেম, জোর ক’রে রাখিব ধ’রে ।"
Asunderer Porom Bedonay Sunderer Ahban
অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান
Rabindranath Tagore
"অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পরায় ইন্দ্রধনু, তার লজ্জাকে সান্ত্বনা দেবার তরে। মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনি তো সুন্দরের আবির্ভাব।"