আগে কপাট মার কামের ঘরে।
মানুষ ঝলক দেবে রূপ নিহারে।।
হাওয়া ধর, অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
দেখে শমন যাক দূরে।।
বারে বারে করিবে মানা
লীলার দেশে আর যেও না
রেখ তেজের ঘরে তেজিয়ানা
সাধ উর্ধ্ব চাঁদ ধরে।।
জান না মন, পারাহীন দর্পণ
কেমনে রূপ হয় দরশন
অতি বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ারে।।
Discussion
Public comments for Age Kopat Mar Kamer Ghore are available on the discussion page.
View discussion