আহ্মদের ওই মিমের পর্দা
উঠিয়ে দেখ মন।
আহাদ সেথায় বিরাজ করেন
হেরে গুণীজন॥
যে চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী
সে সকল ত্যজি ভজে শুধু
নবিজির চরণ॥
ওই রূপ দেখে রে পাগল হল
মনসুর হল্লাজ
সে আনালহক ‘আনালহক’ বলে
ত্যজিল জীবন॥
তুই খোদকে যদি চিনতে পারিস
চিনবি খোদাকে,
তোর রুহানী আয়নাতে দেখ রে
সেই নূরী রওশন॥
Discussion
Public comments for Ahmader Oi Mimer Porda Uthiye Dekh Mon are available on the discussion page.
View discussion