নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই॥
সম্বল যার আছে হাতে
হজের তরে যা ‘কাবা’তে,
জাকাত দিয়ে বিনিময়ে শাফায়ত যে পাই॥
ফরজ তরক করে করলি করজ ভবের দেনা
আল্লা ও রসুলের সাথে হল না তোর চেনা।
পরানে রাখ কোরান বেঁধে,
নবিরে ডাক কেঁদে কেঁদে
রাতদিন তুই কর মোনাজাত ‘আল্লা তোমায় চাই’।
Discussion
Public comments for Namaj Poro Roja Rakho are available on the discussion page.
View discussion