আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে
মাধব এল না সই।
এই যৌবন-বনমালা কারে দিব
মোর বনমালী বই॥
সারা নিশি জেগে বৃথাই নিরালা
গাঁথিলাম নব মালতীর মালা,
অনাদরে হায় সে মালা শুকায়
দেখিয়া কেমনে রই॥
মম অনুরাগ-চন্দন ঘষে,
লাজ ভুলে সাঁঝ হতে আছি বসে,
শুকাইয়া যায় চন্দন হায়
রাধিকা-রমণ কই॥
চলিলাম আমি যথা প্রাণ চায়,
প্রভাতে আসিলে মোর শ্যামরায়
বলিস আঁধারে হারাইয়া হায়
গেছে রাধা রসময়ী॥
Discussion
Public comments for Aji Prothom Madhobi Phutilo Kunje are available on the discussion page.
View discussion