আজি তোমায় আবার চাই Aji Tomay Abar Chai

আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে-
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে ।।

কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার ।
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
কানে কানে গুঞ্জরিব তাই
বাদলের অন্ধকারে ।।

বাংলিশ/Banglish

Aji tomay abar chai shunabare Je kotha shunayechi bare bare - Amar porane aji je bani uthiche baji Abiram borshondhare. Karon shudhayo na, ortho nahi tar, Surer sonket jage punjito bedonar. Swopne je bani mone mone dhoniya uthe khone khone Kane kane gunjoribo tai Badoler ondhokare.

Discussion

Public comments for Aji Tomay Abar Chai are available on the discussion page.

View discussion