না গো, এই যে ধুলা আমার না এ।
তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে॥
দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি—
শেষ আরতি সারা ক’রে ভেঙে যাব তোমার পায়ে॥
ফুল যা ছিল পূজার তরে
যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে।
কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে—
কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে॥
Discussion
Public comments for Na Go Ei Je Dhula Amar Na are available on the discussion page.
View discussion