সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে Sokol Bhoyer Bhoy Je Tare Kon Bipode Karbe

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে।
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কালে সে ছাড়বে।

নাহয় গেল সবই ভেসে রইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে।

সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি, আছে আছে দেয় সে ফাঁকি,
দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?

যে পড়েছে পড়ার শেষে ঠাঁই পেয়েছে তলায় এসে,
ভয় মিটেছে বেঁচেছে সে— তারে কে আর পাড়বে।

বাংলিশ/Banglish

Sokol bhoyer bhoy je tare kon bipode karbe. Praner songe je pran gatha kon kale se charbe. Nahoy gelo sob-i bhese roibe to sei sorboneshe, Je labh sokol khotir sheshe se labh kebol barbe. Sukh niye, bhai, bhoye thaki, ache ache dey se phaki, Dukhkhe je sukh thake baki kei ba se sukh narbe? Je poreche porar sheshe thai peyeche tolay ese, Bhoy miteche bencheche se-- tare ke ar parbe.

Discussion

Public comments for Sokol Bhoyer Bhoy Je Tare Kon Bipode Karbe are available on the discussion page.

View discussion