Back to Library
Urban Melancholy

আকাশ ভরা সূর্য তারা Akash Bhora Surjo Tara

Anjan Dutt

Akash Bhora Surjo Tara lyrics by Anjan Dutt (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Release

1995

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

বারোতলার ওপর থেকে
বারো বছর কেটে গেছে
ইস্কুলটা যাওয়া ছাড়া নামা হয়না মাটির কাছে
শোবার ঘরের দেওয়ালটাময় হাঁস মুর্গী অনেক নাচে
তবু ওর নীল চোখের ভেতর কোথাও যেন কান্না ভাসে৷

সেখান থেকে একটু দূরে
একটুখানি এগিয়ে গেলে
একলা থাকেন নন্দীবাবু বন্দী সেও যে বয়সকালে
সংসারটার হাল ধরেছে বখাটে তার ছোট ছেলে
এক কাপ চা দিয়ে গেছে কখন জানি সাত সকালে

রেডিওটার ব্যাটারিটা হঠাত্ কবে গেল ক্ষয়ে
খাটের থেকে নামতে মানা
বুকের ব্যাথা গেছে সয়ে
নীলিমার মা তাই তো যে আর ভাবেনা আর সংসারটা নিয়ে
এঁদো গলির সেঁদো ঘরে সবই কেমন বয়ে গেছে
এখান থেকেই আটকে পরা এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

চৌধুরীদের একুশ তলায় মদের নেশায় উঁচু গলায়
ঝগড়া চলে গভীর রাতে
লাজলজ্জার বাঁধ ভেঙ্গে যায়
কোর্ট কাছারি অনেক হল
হলনা যে ছাড়াছাড়ি
সম্পত্তি আঁকড়ে ধরে গভীর রাতের মারামারি৷

সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে
অলিগলি পাকস্থলীর ভেতর কারা গুমড়ে মরে
বলি হল আরেকটা প্রাণ
মস্তানদের ছোরাছুরির
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি সারি সারি ….

চিলেকোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা?
এখান থেকেই লাফিয়ে পরে
লাহাবাড়ির অনিন্দিতা
গভীর রাতে তাইতো কেউ আর ওঠে না যে ওদের ছাদে
অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ডুকরে কাঁদে

সেখান থেকে একটু দূরে ছদের পাঁচিলটা ঘুরে
এক চিলতে রোদ্দুরেতে ছোট্ট মেয়ে নামতা পড়ে
তাই তো কালো ইঁটের ফাঁকে বট পাতাটা জিভ ভ্যাংচায়
পাড়ার নেড়ি, বাচ্চাটাকে বুকে করে হাঁটতে শেখায়৷

এখানটাতেই আটকে পরা
এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া
ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকে চলার শুরু এখানটাতেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
তোমার ভালোবাসার বাড়ি৷

Read in Banglish
Akash bhora surjo tara Akashmukhi sari sari Kalo dhonyay dheke jawa thashathashi baksho bari Ekhan thekei cholar shuru ekhan thekei hamaguri Ekhantatei amar basha Amar bari .... Barotolar opor theke Baro bochor kete geche Iskoolta jawa chara nama hoyna matir kache Shobar ghorer dewalltamoy hans murgi onek nache Tobu or nil chokher bhetor kothao jeno kanna bhashe. Shekhan theke ektu dure Ektukhani egiye gele Ekla thaken Nondibabu bondi sheo je boyoshkale Shongshartar hal dhoreche bokhate tar choto chele Ek kap cha diye geche kokhon jani shat shokale Radiotar batterita hothat kobe gelo khoye Khater theke namte mana Buker byatha geche shoye Nilimar ma tai to je ar bhabena ar shongsharta niye Endo golir shendo ghore shobi kemon boye geche Ekhan thekei atke pora ekhantatei ghuroghuri Ekhantatei amar basha Amar bari .... Choudhurider ekush tolay moder neshay unchu golay Jhogra chole gobhir rate Lajlojjar bandh bhenge jay Court kachari onek holo Holona je charachari Shompotti akre dhore gobhir rater maramari. Shekhan theke ektu dure parar morta ektu ghure Oligoli pakostholir bhetor kara gumre more Boli holo arekta pran Mostander chorachurir Ekhantatei amar basha Amar bari sari sari .... Chilekothar barandata bondho keno jano ki ta? Ekhan thekei lafiye pore Lahabarir Anindita Gobhir rate taito keu ar othe na je oder chade Ondhokarer bondho ghore kara jeno dukre kande Shekhan theke ektu dure chader pachilta ghure Ek chilte roddurete chotto meye namta pore Tai to kalo iter phanke bot patata jib bhyangchay Parar neri, bacchatake buk e kore hante shekhay. Ekhantatei atke pora Ekhantatei ghuroghuri Ekhantatei amar basha Amar bari .... Akash bhora surjo tara Akashmukhi sari sari Kalo dhonyay dheke jawa Thashathashi baksho bari Ekhan theke cholar shuru ekhantatei hamaguri Ekhantatei amar basha Tomar bhalobashar bari.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Melancholic

Samson

স্যামসন

Anjan Dutt

"জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা ভেজা ভেজা মন লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন"

Urban Melancholy

Amar Rasta Amar Bari

আমার রাস্তা আমার বাড়ি

Anjan Dutt

"আমার রাস্তা আমার বাড়ি আমার ফাটা দেয়াল আমার পোড়া মনের অজস্র জঞ্জাল ভাঙছে কেবল ভাঙছে"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Nostalgic

Mala

মালা

Anjan Dutt

"তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল"

Nostalgic

Mary Anne

ম্যারী এ্যান

Anjan Dutt

"কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি"

Discussion

Public comments for Akash Bhora Surjo Tara are available on the discussion page.

View discussion