Back to Library
Urban Melancholy

আমার রাস্তা আমার বাড়ি Amar Rasta Amar Bari

Anjan Dutt

Amar Rasta Amar Bari lyrics by Anjan Dutt (1999). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার রাস্তা আমার বাড়ি
আমার ফাটা দেয়াল
আমার পোড়া মনের অজস্র জঞ্জাল
ভাঙছে কেবল ভাঙছে
শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে

আমার রাত্রি আমারই সকাল
একই ভাবে ঘামতে ঘামতে
মনের ভেতর নামতে নামতে
কোনমতে করছি দিনটা পার

চলছে চলবে
চলছে চলবে এই ভাঙাচোরা
গল্পটা আমার

নাকে আমার পোড়া পিঠের গন্ধ
বুকে কালো ধোঁয়া
হাতে-পায়ে শুধুই অবক্ষয়
তবু কাশতে কাশতে
এখনও যে হাসতে
পাড়ি ভালোবাসতে
নিজের কাছে
নিজেরই বিস্ময়

করবো যে আর কত ঘেন্না
নিজেই নিজের ছায়াটাকে
করবো যে আর কত অপমান
আবার তো সেই আষ্টেপিষ্টে
জড়িয়ে নিজের নরকটাকে
গাইবো আমি ভালোবাসার গান

এসো আমার ঘরে একবার
তুমি এসো আমার ঘরে একবার
পারো যদি দেখে যেও
বেঁচে থাকা কারে বলে

এসো আমার শহরে একবার

Read in Banglish
Amar rasta amar bari Amar phata deyal Amar pora moner ojosro jonjal Bhangche kebol bhangche Shudhu jacche khoye khoye Amar ratri amari sokal Eki bhabe ghamte ghamte Moner bhetor namte namte Konomote korchi dinta par Cholche cholbe Cholche cholbe ei bhangachora Golpota amar Nake amar pora pither gondho Buke kalo dhonwa Hate-paye shudhui obokkhoy Tobu kashte kashte Ekhono je hashte Pari bhalobashte Nijer kache Nijeri bishmoy Korbo je ar koto ghenna Nijei nijer chayata-ke Korbo je ar koto opoman Abar to sei ashtepishte Joriye nijer noroktake Gaibo ami bhalobasar gan Esho amar ghore ekbar Tumi esho amar ghore ekbar Paro jodi dekhe jeo Beche thaka kare bole Esho amar shohore ekbar

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Melancholic

Samson

স্যামসন

Anjan Dutt

"জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা ভেজা ভেজা মন লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন"

Urban Melancholy

Akash Bhora Surjo Tara

আকাশ ভরা সূর্য তারা

Anjan Dutt

"আকাশ ভরা সূর্য তারা আকাশমুখী সারি সারি কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Nostalgic

Mala

মালা

Anjan Dutt

"তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল"

Nostalgic

Mary Anne

ম্যারী এ্যান

Anjan Dutt

"কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি"

Discussion

Public comments for Amar Rasta Amar Bari are available on the discussion page.

View discussion