Back to Library
Devotional

আল্লাহতে যার পূর্ণ ঈমান Allah-te Jaar Purno Iman, Kotha She Musalman

Kazi Nazrul Islam

Allah-te Jaar Purno Iman, Kotha She Musalman lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।
কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন-মৃত্যু-জ্ঞান।।

যাঁর মুখে শুনি তওহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম।
যাঁর দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া জ্বীন-পরী ইনসান।।

স্ত্রী-পুত্ররে আল্লারে সপি জেহাদে যে নির্ভীক
হেসে কোরবানী দিত প্রাণ হায়! আজ তারা মাগে ভিখ।

কোথা সে শিক্ষা–আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।
আজাদ করিতে এসেছিল যারা সাথে ল’য়ে কোরআন।।

Read in Banglish
Allah-te jaar purno iman, kotha she musalman. Kotha she arif, obhed jahar jibon-mrittu-gyan. Jaar mukhe shuni tawhider kalam Bhoye mrittu-o korito salam. Jaar deen deen robe kapito duniya jinn-pori insan. Stri-putrore Allah-re shopi jehade je nirbhik Heshe kurbani dito pran hay! Aaj tara mage bhikh. Kotha she shikkha–Allah chara Tribhubone bhoy korito na jara. Ajad korite eshechhilo jara shathe loye Quran.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jeyo Na Jeyo Na Madina-Dulal

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল

Kazi Nazrul Islam

"যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল, হয়নি যাবার বেলা। সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।"

Devotional

Namaj Poro Roja Rakho

নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই

Kazi Nazrul Islam

"নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই। তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই॥"

Devotional

Masjideri Pashe Amar Kobor Dio Bhai

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

Kazi Nazrul Islam

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্‌তে পাই।। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।"

Inspirational

Bajichhe Damama Bandho Re Amama

বাজিছে দামামা, বাঁধো রে আমামা

Kazi Nazrul Islam

"বাজিছে দামামা, বাঁধো রে আমামা শির উঁচু করি মুসলমান। দাওত এসেছে নয়া জমানার ভাঙা কিল্লায় ওড়ে নিশান॥"

Devotional

Dur Ajaner Modhur Dhoni

দূর আজানের মধুর ধ্বনি

Kazi Nazrul Islam

"দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে। এ কী খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে॥"

Devotional

Shyama Tui Bedenir Meye

শ্যামা তুই বেদেনির মেয়ে

Kazi Nazrul Islam

"শ্যামা তুই বেদেনির মেয়ে (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে। তুই কোন দুখে এই ভেক নিলি মা থাকতে নিখিল ছেলে-মেয়ে॥"

Discussion

Public comments for Allah-te Jaar Purno Iman, Kotha She Musalman are available on the discussion page.

View discussion