আমার হৃদয় অধিক রাঙা মাগো
রাঙা জবার চেয়ে।
আমি সেই জবাতে ভবানী তোর
চরণ দিলাম ছেয়ে॥
মোর বেদনার বেদির পরে
বিগ্রহ তোর রাখব ধরে,
পাষাণ-দেউল সাজে না তোর
আদরিণী মেয়ে॥
স্নেহ-পূজার ভোগ দেব মা, অশ্রু-পূজাঞ্জলি,
অনুরাগের থালায় দেব ভক্তি-কুসুমকলি।
অনিমেষ আঁখির বাতি
রাখব জ্বেলে দিবারাতি,
(তোর) রূপ হবে মা আরও শ্যামা
অশ্রুজলে নেয়ে।
(আমার) অশ্রুজলে নেয়ে॥
Discussion
Public comments for Amar Hridoy Odhik Ranga Mago are available on the discussion page.
View discussion