(মায়ের) অসীম রূপ-সিন্ধুতে রে
বিন্দুসম বেড়ায় ঘুরে,
কোটি চন্দ্র সূর্য তারা
অনন্ত এই বিশ্ব জুড়ে॥
যোগীন্দ্র শিব পায়ের তলায়
ধ্যান করে রে সেই অসীমায়,
কোটি ব্রহ্মা মহিমা গায়
প্রণব ওংকারের সুরে॥
কোটি গ্রহের নিবল জ্যোতি মহাকালীর সীমা খুঁজে,
সৃষ্টি-প্রলয় বলয় হয়ে ঘোরে শ্যামার চতুর্ভুজে।
মায়ের একটি আঁখির চাওয়ায়
যুগ-যুগান্ত হারিয়ে যায়,
মায়ের রূপের ঈষৎ আভাস পেয়ে
সাগর দুলে, তিমির ঝুরে॥
Discussion
Public comments for Mayer Ashim Rup-Sindhute Re are available on the discussion page.
View discussion