আমার মন রে, দিন থাকিতে চিনে
আপন দেহের মানুষ ধর।
আগে মন মানুষ ধর
ঐ আপন সারা সারো।।
আছে সত্য মানুষ বর্তমান
নয় দরজায় পেতে ফাঁদ
দমের পর ব্রহ্মাণ্ডের খবর।।
দেহ কেবা উঠায়, কেবা জাগায়,
কে নিদ্রা যায়, কে কথা কয়,
আবার কার বা দেহ কে চালায়
কারে নিয়ে চল।।
তাই লালন দরবেশে বলে,
কিনু রে বাপ, আয় সকালে
এই মানব জনম যায় গো বিফলে
বৈসে বা কি কর।।
Discussion
Public comments for Amar Mon Re, Din Thakite Chine are available on the discussion page.
View discussion