Back to Library
Devotional

আমার নয়নে কৃষ্ণ নয়নতারা Amar Noyone Krishno Noyontara

Kazi Nazrul Islam

Amar Noyone Krishno Noyontara lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার নয়নে কৃষ্ণ নয়নতারা
হৃদয়ে মোর রাধা-প্যারি।
আমার প্রেম প্রীতি ভালোবাসা
শ্যাম-সোহাগি গোপনারী॥

আমার স্নেহে জাগে সদা
পিতা নন্দ মা যশোদা,
ভক্তি আমার শ্রীদাম সুদাম,
আঁখিজল যমুনাবারি॥

আমার সুখের কদমশাখায়
কিশোর হরি বংশী বাজায়,
আমার দুখের তমালছায়ায়
লুকিয়ে খেলে বনবিহারী॥

মুক্ত আমার প্রাণের গোঠে
চরায় ধেনু রাখাল-কিশোর,
আমার প্রিয়জনে নেয় সে হরি –
সেই তো ননী খায় ননীচোর।

কৃষ্ণরাধা-কথা শুনায় –
দেহ ও মন শুক-শারি॥

Read in Banglish
Amar noyone krishno noyontara Hridoye mor radha-pyari. Amar prem priti bhalobasha Shyam-sohagi goponari. Amar snehe jage soda Pita nondo ma joshoda, Bhokti amar sridam sudam, Ankhijol jomunabari. Amar sukher kodomshakhay Kishore hori bongshi bajay, Amar dukher tomalchhayay Lukiye khele bonbihari. Mukto amar praner gothe Choray dhenu rakhal-kishore, Amar priyojone ney she hori – Shei to noni khay nonichor. Krishnoradha-kotha shunay – Deho o mon shuk-shari.

Related songs

More songs you may enjoy.

Devotional

Madhab Bangshidhari Bonoyari Gothchari

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী

Kazi Nazrul Islam

"মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী গোবিন্দ কৃষ্ণ মুরারি। গোবিন্দ কৃষ্ণ মুরারি হে, পাপ-তাপ-দুখ-হারী॥"

Devotional

More Sei Rupe Dekha Dao He Hari

মোরে সেই রূপে দেখা দাও হে হরি

Kazi Nazrul Islam

"মোরে সেই রূপে দেখা দাও হে হরি। তুমি ব্রজের বালারে রাইকিশোরীরে ভুলাইলে যেই রূপ ধরি॥"

Devotional

Bone Chole Bonomali Bonomala Dulaye

বনে চলে বনমালী বনমালা দুলায়ে

Kazi Nazrul Islam

"বনে চলে বনমালী বনমালা দুলায়ে! তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে॥ ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে,"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Discussion

Public comments for Amar Noyone Krishno Noyontara are available on the discussion page.

View discussion