Back to Library
Philosophical

আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান Amay Nohe Go Bhalobaso

Kazi Nazrul Islam

Amay Nohe Go Bhalobaso lyrics by Kazi Nazrul Islam (1928). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album
Bulbul
Release

1928

কণ্ঠশিল্পী
ফিরোজা বেগম
Lyrics

আমায় নহে গো, ভালোবাস শুধু ভালোবাস মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান।

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে;
তুমি বুঝিবে না, আলো দিতে পোড়ে কত প্রদীপের প্রাণ।

যে কাঁটা-লতার আঁখি-জল, হায়, ফুল হয়ে ওঠে ফুটে,
ফুল নিয়ে তায় – দিয়েছ কি কিছু শূন্য পত্রপুটে!
সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে,
কী তৃষা জাগে সে নদীর হিয়া-তলে
বেদনার মহাসাগরের কাছে করো তার সন্ধান॥

Read in Banglish
Amay nohe go, bhalobaso shudhu bhalobaso mor gaan. Boner pakhire ke chine rakhe gaan hole obosan. Chandere ke chay, jochona sobai jache Geet sheshe beena pore thake dhuli majhe; Tumi bujhibe na, alo dite pore koto prodiper pran. Je kanta-lotar ankhi-jol, hay, phool hoye othe phute, Phool niye tay – diyecho ki kichu shunyo potropute! Sobai trishna mitay nodir jole, Ki trisha jage she nodir hiya-tole Bedonar mohasagorer kache koro tar shondhan.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Chokher Neshar Bhalobasa Se Ki Kobhu Thake Go

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো

Kazi Nazrul Islam

"চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো। জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Melancholic

Shukalo Milon-Mala Ami Tobey Jai

শুকাল মিলন-মালা আমি তবে যাই

Kazi Nazrul Islam

"শুকাল মিলন-মালা আমি তবে যাই। কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই॥ রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাঁথা"

Romantic

Smaron-Parer Ogo Priyo

স্মরণ-পারের ওগো প্রিয়

Kazi Nazrul Islam

"স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন। তোমার চাঁদে চিনি আমি, তুমি আমার তারায় চেন॥"

Melancholic

Bulbuli Nirob Nargis Bone

বুলবুলি নীরব নার্গিস বনে

Kazi Nazrul Islam

"বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন-গোলাপের বিলাপ শোনে। শিরাজের নওরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে"

Melancholic

Nohe Nohe Priyo, E Noy Ankhi-Jol

নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল

Kazi Nazrul Islam

"নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল॥ হেরিয়া নিশি-প্রভাতে শিশির কমল-পাতে,"

Discussion

Public comments for Amay Nohe Go Bhalobaso are available on the discussion page.

View discussion