Back to Library
Melancholic

বুলবুলি নীরব নার্গিস বনে Bulbuli Nirob Nargis Bone

Kazi Nazrul Islam

Bulbuli Nirob Nargis Bone lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন-গোলাপের বিলাপ শোনে।
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে
তরুণ ইরান-কবি কাঁদে নিরজনে॥

উদাসীন আকাশ থির হয়ে আছে
জল-ভরা মেঘ লয়ে বুকের কাছে।
সাকির শরাবের পিয়ালার পরে
সকরুণ অশ্রুর বেলফুল ঝরে,
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন-আননে॥

Read in Banglish
Bulbuli nirob nargis bone Jhora bon-golaper bilap shone. Shirajer nouroje falgun mashe Jeno tar priyar somadhir pashe Torun iran-kobi kande nirojone. Udashin akash thir hoye ache Jol-bhora megh loye buker kache. Sakir shoraber piyalar pore Sokorun oshrur belful jhore, Cheye ache bhanga chand molin-annone.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ore Shubhroboshona Rajonigondha

ওরে শুভ্রবসনা রজনীগন্ধা

Kazi Nazrul Islam

"ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ– আকাশের পানে চেয়ে॥"

Melancholic

Porodeshi Megh

পরদেশি মেঘ

Kazi Nazrul Islam

"পরদেশি মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশি রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,"

Melancholic

Sahasa Ki Gol Badhalo Papiya Aar Pike

সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে

Kazi Nazrul Islam

"সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে। গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥ নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল?"

Melancholic

Sandhyamaloti Jabe Phulbone Jhure

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে

Kazi Nazrul Islam

"সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে। সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া, পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া"

Melancholic

Shunno E Buke Pakhi Mor Ay

শূণ্য এ বুকে পাখি মোর আয়

Kazi Nazrul Islam

"শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।।"

Melancholic

Hay Jhore Jay Mor Asha-Kusum Barebare

হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে

Kazi Nazrul Islam

"হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে। ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥"

Discussion

Public comments for Bulbuli Nirob Nargis Bone are available on the discussion page.

View discussion