আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি
শ্যাম নটবর কালিয়া
তারে দেইখছি থানে লাইগাছে মনে না যায় পাহরানা।।
হাসিতে মতিতে বন্ধুর স্বভাব দেখি ভালা।।
চলনে মিলনে বন্ধুর স্বভাব দেখি ভালা।।
ভাইবে রাধারমণ বলে শুন রে কালিয়া
কার কুঞ্জে মন মজাইলায় আমায় পাহরিয়া,
দেশ বিদেশে রিপোট করি পাইলাম না ঠিকানা।
Discussion
Public comments for Amay Phaki Diye Gelo Go Sokhi are available on the discussion page.
View discussion