আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা।
কঠিন হিয়া-তলে কী গভীর ভালোবাসা॥
ওগো উদাসীন আমি জানি তব ব্যথা
আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,
কোন অভিমানে ভুলিয়াছ তুমি
ভালোবাসিবার আশা॥
তুমি কেন হানো অবহেলা অকারণে আপনাকে।
বঁধু যে হৃদয়ে থাকে বিষ, সেই হৃদয়ে অমৃত থাকে।
যে বুকে জাগে প্রলয়-ঝড়ের জ্বালা,
দেখেছি যে সেথা সজল মেঘের মালা,
ওগো ক্ষুধাতুর! আমাকে আহুতি দিলে
মিটিবে কি তব আগুনের পিপাসা॥
Discussion
Public comments for Ami Jani Tobo Mon are available on the discussion page.
View discussion