আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া
বন্ধের রুপ দেখিয়া মন উঠিলো নাচিয়া।
বন্ধে আমায় প্রেম শিখাইলো দেওয়ানা বানাইয়া
আমি এখন প্রেম পিপাসী তাহার ও লাগিয়া।।
বন্ধের সনে পিরিত হইলো
নদীর পারে গিয়া
এখন কেন চলে গেল
আমায় মায়াতে বান্ধিয়া।।
পিরিত আমায় শিখাইয়া বন্ধু
দিল দিলো রাঙাইয়া
দিলের সনে দিল মজেছে
স্বরুপ তার দেখিয়া।।
বন্ধের উদ্দেশ না বুঝিলাম
প্রেমিক তাহার হইয়া
সে আমায় না করলো আপন
দূর দিল সরাইয়া।।
নাঈমে কয় শুনো সখি
শুনো গো বিনোদিয়া
আমার মনে তোমার মনে
নাও হে মিল করিয়া।।
Discussion
Public comments for Ami Pagol Hoyechhi Bondher Bodon Dekhiya are available on the discussion page.
View discussion