আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে,
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ,
তুমি জানো না,
ঢেকে রেখেছি তোমার নাম
রঙ্গীন ছায়ার আচ্ছাদনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি,
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে,
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে,
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
Discussion
Public comments for Ami Tomaro Songe Bedhechi Amaro Pran are available on the discussion page.
View discussion