আমরা মিলেছি আজ মায়ের ডাকে Amra Milechi Aj Mayer Dake

আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?।
প্রাণের মাঝে থেকে থেকে ‘আয়’ ব’লে ঐ ডেকেছে কে,
সেই গভীর স্বরে উদাস করে—আর কে কারে ধরে রাখে?।

যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে—সেই প্রাণের বেদন জানে না কে?।

মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে—
সেই নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে॥
কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে—
আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে॥

বাংলিশ/Banglish

Amra milechi aj mayer dake. Ghorer hoye porer moton bhai chere bhai ko-din thake? Praner majhe theke theke 'ay' bole oi dekeche ke, Sei gobhir swore udas kore—ar ke kare dhore rakhe? Jethay thaki je jekhane badhon ache prane prane, Sei praner tane tene ane—sei praner bedon jane na ke? Man opoman geche ghuche, noyoner jol geche muche— Sei nobin ashe hridoy bhashe bhaiyer pashe bhaike dekhe. Koto diner sadhonfole milechi aj dole dole— Aj ghorer chele sobai mile dekha diye ay re make.

Discussion

Public comments for Amra Milechi Aj Mayer Dake are available on the discussion page.

View discussion